• Alhaj Shafi Ullah High School - Slide
  • Alhaj Shafi Ullah High School - Slide
 
আইডি কার্ড ও SMS
Mr. Abdul Awal Minto, Founder

জনাব আব্দুল আউয়াল মিন্টু

প্রতিষ্ঠাতা

সংক্ষিপ্ত জীবনী শিক্ষাজীবন

  • ১৯৪৯ সালে ফেনীর দাগনভুঞা উপজেলায় জন্মগ্রহণ করেন। ��ssi акы▼ সনদপ্রাপ্ত।
  • ১৯৬৪ সালে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন।
  • ১৯৬৮ সালে চট্টগ্রামের মার্কেন্টাইল মেরিন একাডেমি থেকে ডিপ্লোমা, এরপর যুক্তরাষ্ট্রে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে ১৯৭৩ সালে স্নাতক এবং ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
  • ৭৩ বছর বয়সে, ইউনিভার্সিটি অব লন্ডনের কুইন মেরি কলেজ থেকে 'ইন্টারন্যাশনাল বিজনেস এলএলএম' ডিগ্রি অর্জন করেন যা তার তৃতীয় মাস্টার্স ডিগ্রি ছিল।

ব্যবসা অবদান

  • যুক্তরাষ্ট্রে শিপিং সংস্থায় কাজ করার পর ১৯৮১ সালে দেশে ফিরে শিপিং ব্যবসায় প্রবেশ করেন।
  • ১৯৮৩ সালে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক (ন্যাশনাল ব্যাংক) প্রতিষ্ঠায় অংশগ্রহণ করেন।
  • ১৯৯৫ সালে 'লাল তীর সিডস লিমিটেড' প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বীজ কোম্পানি। জাতিসংঘের সহযোগিতাযুক্ত প্রতিষ্ঠান দক্ষিণ দক্ষিণ-পূর্ব এশিয়ায় সেরা প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে।
  • বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক (আইএসটিএ স্বীকৃত) বীজ টেস্টিং ল্যাব প্রতিষ্ঠা, হাইব্রিড উন্নত বীজের প্রচলন, মহিষের জীবন রহস্য উন্মোচন এবং গরু মোটাতাজাকরণে সীমেন প্রযুক্তির ব্যবহার এইসব উন্নয়নের মূল চালিকাচালক তিনি।

রাজনীতি সামাজিক ভূমিকা

  • ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক দুইবারের সভাপতি এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান।
  • রাজনীতি, ব্যবসা সমাজসেবার পাশাপাশি উচ্চতর শিক্ষালাভে তার অদম্য উদ্যম শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।

আন্তর্জাতিক স্বীকৃতি

  • ২০২৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিকওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের’ “Top Agri‑Food Pioneer” ক্যাটাগরিতে কৃষি খাদ্য খাতে দীর্ঘমেয়াদী অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হন, যা কৃষিখাতের নোবেল হিসেবে বিবেচিত।
  • ১৯৯৪ সালে ২৫ একর জমিতেলাল তীর সিডসপ্রতিষ্ঠা, উন্নত কৃষি প্রযুক্তি গবেষণার মাধ্যমে খাদ্য নিরাপত্তায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।