• Alhaj Shafi Ullah High School - Slide
  • Alhaj Shafi Ullah High School - Slide
 
আইডি কার্ড ও SMS

প্রতিষ্ঠান পরিচিতি


ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দাগনভূঞা পৌরসভায় অবস্থিত জগতপুর গ্রামের শিক্ষাবঞ্চিত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় আলহাজ্ব সফি উল্যাহ উচ্চ বিদ্যালয়। এই মহৎ উদ্যোগের কান্ডারী ছিলেন জনাব, আব্দুল আউয়াল মিন্টু সাহেব, যিনি তাঁর মরহুম পিতা আলহাজ্ব সফি উল্যাহ সাহেবের পূণ্য স্মৃতির উদ্দেশ্যে বিদ্যালয়টি উৎসর্গ করেন।


প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করা এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এই বিদ্যালয়ের মূল লক্ষ্য। সময়ের সাথে তাল মিলিয়ে আলহাজ্ব সফি উল্যাহ উচ্চ বিদ্যালয় আধুনিক শিক্ষাব্যবস্থার সব সুবিধা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।